Posts

ইসলামের আলোর পth

  9 c m   · নামাজের দোয়া সমূহ ঃ জায়নামাজের দাড়িয়ে নামাজ শুরুর পূর্বই এই দোয়া পড়তে হয় বাংলা উচ্চরন - ইন্নি ওযাজ্জাহতু ওয়াজ হিয়া লিল্লাজি, ফাত্বরস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বঅ হানি-ফাওঁ ওয়ামা-আনা মিনাল মুশরিকী-ন। অর্থ হল : নিশ্চই আমি তারই দিকে মুখ করলাম, যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন এবং বাস্তবিকই আমি মুশরিকদের অন্তর্ভূক্ত নই। • নামাজের নিয়ত নামাজের ইচ্ছা করাই হচ্ছে নামাজের নিয়াত করা।মুখে উচ্চরণ করা জরুরী নয়, তবে মুস্তাহাব। • তাকবীরে তাহরীমা-আল্লাহু আক বার, অর্থ -আল্লাহ মহান। • সানা ঃ (হাত বাধার পর এই দোয়া পড়তে হয় ) উচ্চরণ : সুবহা-নাকা আল্লাহুম্মা ওয়া বিহাম দিকা ওয়াতাবারঅ কাস্ মুকা ওয়া তা’আ-লা জাদ্দুকা ওয়া লা-ইলা-হা গাইরুকা । অর্থ হে আল্লাহ ! আমি আপনার পবিত্রতা ঘোষনা করছি এবং আপনার মহিমা বর্ণনা করছি। আপনার নাম বরকতময়, আপনার মাহাত্ম্য সর্বোচ্চ এবং আপনি ভিন্ন কেহই ইবাদতের যোগ্য নয়। • তাআ’উজ ঃ উচ্চরণ - আউযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম। অর্থ ঃ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। • তাসমিয়া ঃ উচ্চরন ঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম। অর্থ ঃ পরম দাতা ও দয়ালূ আল্লাহর নামে শুরু ...